পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে” – সারওয়ার হোসেইন

মুক্তবাংলা নিউজঃ ছাতক থানার জামেয়া মোহাম্মাদিয়া মুক্তির গাও দাখিল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ উৎসব অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজকর্মী, একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নির্বাহী সদস্য জনাব সারওয়ার হোসেইন সুজন।

তিনি বলেন, “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ছাত্র-ছাত্রীদের অধ্যাবসায়ী হতে হবে এবং লেখাপড়ায় গভীর মনোযোগ দিতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায়ও নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল জাকির হোসেইন এবং পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাদের মধ্য থেকে বক্তব্য দেন মাওলানা বদরুল আলম, মাওলানা শহিদুল ইসলাম, সালাহ উদ্দিন মঞ্জু, আজির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মিজানুর রহমান, রুহুল আমিন, রাজিয়া বেগম ও রুজি বেগম।

বক্তারা মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারওয়ার হোসেইন অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার সাথে সর্বদা যোগাযোগ রেখে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে। তিনি বলেন, একটি শিক্ষিত সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি উন্নত পৃথিবী তৈরি করতে পারি।

উৎসবের মূল বার্তা: “নিজেকে গড়ে তুললেই পৃথিবী গড়া সম্ভব।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *