মরহুমা আছিয়া বেগম চৌধুরি প্রাথমিক বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তবাংলা নিউজঃ একতা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং পরিচালনায় মরহুমা আছিয়া বেগম চৌধুরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা সিংচাপইড় এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা জনাব এখলাছুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ খালেদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা উচ্চ বিদ্যালয়, সিংচাপইড়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও মুক্ত বাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইন সুজন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোর্শেদ চৌধুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম তালুকদার, নবজাগরণ সংস্থার সভাপতি জনাব মোঃ শাহজান, এবং আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রানা মিয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিজিত রঞ্জন দাশ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জনাব ফয়জুল ইসলাম। একতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব আলাছ উদ্দিন, সহসভাপতি জনাব আব্দুল গনি, অর্থ সম্পাদক জনাব আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একতা সমাজ কল্যাণ সংস্থার ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক জনাব কাওছার আহমদ।

উল্লেখযোগ্যভাবে, এ বছর প্রথমবারের মতো ৩ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ১৪ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের আর্থিক অনুদান, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন মরহুমা আছিয়া বেগম চৌধুরির ছেলে মোঃ ফয়ছলুজ্জামান চৌধুরি, সংস্থার উপদেষ্টা জনাব আব্দুল জলিল, সহসভাপতি জনাব আব্দুল কাদির, প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব শুয়াইবুর রহমান, সহ সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *