সিকান্দার আলী ট্রাস্টের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সিকান্দার আলী ট্রাস্ট। বৃহস্পতিবার (১৯ মার্চ, ২৯ রমজান) ট্রাস্টের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি মৌলভি আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং অর্থ সম্পাদক নাজমুল ইসলাম ।

এসময় ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে সুবিধাভোগীরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ট্রাস্টের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *