শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশে ফেরত এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবী

ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনাল, ব্রাডফোর্ড ব্রাঞ্চের উদ্যোগে গত ৫ এপ্রিল রোজ রবিবার বেলা ১২ ঘটিকায় স্থানীয় কুইন্স হাউস কমিউনিটি সেন্টারে শরীফ ওসমান হাদীর দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার খবর এবং তৎপরবর্তী পরিস্থিতি আলোচনার জন্য এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বপ্রথমে ওসমান হাদীর হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। কিন্তু তাদেরকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে ভারতের গড়িমসি করায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কোন কোন বক্তা ভারতের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতের পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে কোন সঠিক তথ্য এখনো উদ্ঘাটন করতে পারেনি বলে মনে হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি যে উভয় হত্যাকারীই ওসমান হাদীর হত্যার কথা অস্বীকার করেছে। তারা যদি হত্যার সাথে জড়িত না থাকে তাহলে তারা ভারতে পালিয়ে গেল কেন-বক্তারা প্রশ্ন তোলেন।
আসল কথা হচ্ছে এই দুই খুনীকে বাংলাদেশে ফেরত না আনা পর্যন্ত এর সঠিক কোন উত্তর পাওয়া যাবে না। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহবান জানাচ্ছি তারা যেন এই দুই খুনীকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহন করেন এবং তাদেরকে বিচারের মুখোমুখি দাড় করান। এতে কোন ধরনের টালবাহানা এবং গড়িমসি সহ্য করা হবে না। আর যদি করা হয় তাহলে এর বিরুদ্ধে দেশে এবং বিদেশে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।
সভায় ইনকিলাব মঞ্চের ব্রাডফোর্ড ব্রাঞ্চের সম্মানিত আহবায়ক শহীদুল হাসান তারেক ছাড়াও আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ কমিউনিটি ব্যক্তিত্ব সর্বজনাব গয়াছ খান, আব্দুল খালিক, এখলাছুর রহমান,মুজিবুর রহমান, শাহিদুল হাসান তারেক, বুরহান উদ্দিন,শাহ জামান চৌধুরী, হাবিবুর রহমান, মোঃ জাকির মিয়া সহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকল বক্তাই ওসমান হাদীর হত্যাকারী এই দুই খুনীকে বাংলাদেশে ফেরত না আনা পর্যন্ত সরকারের উপর চাপ অব‍্যাহত রাখতে অনবরত আন্দোলন এবং কর্মসূচী চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় ঐকমত্য পোষন করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *