চ্যাডওয়েল এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার, প্রার্থী হিসেবে মারুফ আহমেদ ও শামিমা আক্তার আলোচনায়

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে Redbridge Matters দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। আসন্ন Local Election 2026 উপলক্ষে চ্যাডওয়েল এলাকার ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন দুই প্রার্থী Maruf AhmedShamima Aktar

দলটির প্রকাশিত নির্বাচনী পোস্টারে জানানো হয়েছে, আগামী ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে চ্যাডওয়েল এলাকার প্রতিনিধিত্ব করতে তারা প্রার্থী হয়েছেন। দলটির দাবি, স্থানীয় মানুষের সমস্যা সমাধান, নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং উন্নত জনসেবা নিশ্চিত করার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রার্থী Maruf Ahmed দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বিভিন্ন খাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি BBC এবং বিভিন্ন চ্যারিটি সংস্থার সঙ্গে কাজ করেছেন। পোস্টারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধান, সরকারি সেবায় সহায়তা করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং পরিবারগুলোর সহায়তায় তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বর্তমানে স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক পরিবারকে স্কুলে ভর্তি ও বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে প্রার্থী Shamima Aktar পরিবার ও শিশুদের কল্যাণমূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। পরিবার, স্কুল এবং আর্লি হেল্প সার্ভিসের সঙ্গে কাজ করার মাধ্যমে তিনি স্থানীয় মানুষের নানা সমস্যার সঙ্গে সরাসরি পরিচিত হয়েছেন। শিশুদের বিকাশ, সুরক্ষা ব্যবস্থা এবং পরিবারকে সহায়তা প্রদানের ক্ষেত্রে তার পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

দলের পক্ষ থেকে দেওয়া বার্তায় সাবেক কাউন্সিলর ও দলীয় নেতা Khaled Noor বলেন, Redbridge Matters একটি কমিউনিটি-নির্ভর স্বাধীন রাজনৈতিক সংগঠন, যা Electoral Commission-এ নিবন্ধিত। স্থানীয় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, উন্নত জনসেবা, নিরাপদ সড়ক, স্বাস্থ্যকর পরিবেশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলটি কাজ করতে চায়। এজন্য আগামী ৭ মে নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের London Borough of Redbridge এলাকায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে স্থানীয় কাউন্সিল গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও স্বাধীন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *