নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট জেলা জামায়াত, আর্থিক সহায়তা প্রদান

সিলেট অফিসঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্ব পাড়ায় ভয়াবহ নদীভাঙনে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা হাবিবুর রহমান, আমীর, সিলেট জেলা জামায়াত। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং সান্ত্বনা প্রদান করেন।

এ সময় জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক অনুদান বিতরণ করা হয়, যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা পান। পাশাপাশি তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নদীভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর অনুরোধ জানান।

মাওলানা হাবিবুর রহমান বলেন, নদীভাঙন একটি চলমান সংকট। শুধু ত্রাণ নয়, স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি আশ্বাস দেন যে মানবিক দায়িত্বের অংশ হিসেবে জেলা জামায়াত ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

স্থানীয়রা জানান, অব্যাহত ভাঙনে এলাকায় আরও ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা না নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *