ট্রাম্পের পুরো দাবিই ভিত্তিহীন ও ভুয়া : ইরানের স্পিকার গালিবাফমোহাম্মদ গালিবাফ/ফাইল ছবি

তেহরান, ২৩ মার্চ: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা সংক্রান্ত পুরো দাবিই ‘ভিত্তিহীন’ ও ‘ভুয়া’। সম্প্রতি ইসরাইলি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর ও ট্রাম্পের বক্তব্যের পর তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ এক বিবৃতিতে স্পষ্ট জানান, আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আমাদের জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা তাদের নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন।’

এ প্রসঙ্গে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভুয়া খবর ছড়ানোর পেছনে উদ্দেশ্যও তুলে ধরেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ‘ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে জটিল পরিস্থিতিতে আটকে আছে, সেখান থেকে বের হওয়ার জন্য।’

এর আগে ইসরাইলি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক দিনে ট্রাম্পের প্রতিনিধিরা গালিবাফের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এমন একজনের সঙ্গে আলোচনা করছে ‘যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি।’ এমনকি আয়াতুল্লাহর সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণার কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের এসব দাবিকে ভিত্তিহীন ও ভুয়া আখ্যায়িত করে গালিবাফ জানান, তেহরান আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কূটনৈতিক সংলাপে যাচ্ছে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *