দেশবাসী তারেক রহমানকে আগামীর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় – আনিসুল হক

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ, সুনামগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: আনিসুল হক বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশবাসী আগামীর রাষ্ট্র ক্ষমতায় দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। দেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে ভাটি অঞ্চল তথা সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার মানুষের কল্যানে কাজ করতে চাই।
ভাটি অঞ্চলের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন কি তা বুঝেনা। পিআর পদ্ধতির নির্বান চাওয়ার মানে হচ্ছে ভোট পিছিয়ে দেয়া। এসব ষড়যন্ত্র করে ভোট পেছানো যাবে না। দেশের মানুষ ব্যালটে ভোট চায়। মানুষ অধির আগ্রহে ভোটাধিকার প্রয়োগের আশা নিয়ে আছে। ভোটটাধিকার প্রতিষ্ঠায় কোন বাঁধা জনগন মানবেনা।
আনিসুল হক বলেন, সারা জীবন বিএনপির জন্য কাজ করে যাচ্ছি যাবো। বিগত ১৭ বছর পুলিশি যে যন্ত্রনা সয়েছি তা ভুলারমতো নয়। রাজপথে মিছিলে আমাদের লক্ষকরে পুলিশ টিয়ারসেল ছুঁড়তো। গুলি করতো, বাসায় খুঁজে যেত আমাদের স্ত্রী, সন্তান পরিবারের লেকজন সব সময় আতঙ্কে থাকতো। গত ১৭ বছর আওয়ামী দু:শাসনে নির্যাতিত ছিলাম। ঘরে থাকতে দেয়নি হাসিনার পেঠুয়া বাহিনী।আওয়ামীলীগকে দেশের মানুষ মনে-প্রাণে ঘৃনা করে।
আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে থাকতে হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তার দেয়া ৩১ দফা নিয়ে আপনাদের কাছে এসেছি।
তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি গোষ্ঠী মিথ্যা ভাবে বিভিন্ন প্রভাকান্ডা ছড়ালেও, জনসাধারণের হৃদয়ে তারেক রহমান স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন আনিসুল হক।
তিনি বলেন, দেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান আসলে দেশে স্বনির্ভরতা ফিরে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারো রক্ত চক্ষু ভয় পায়না। জুলুমবাজ, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দুঃশাসন, মিথ্যা মামলা-হামলা জেল জুলুম অত্যাচার করার পরেও বিএনপির দেশে বিদেশে আরো গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) সুযোগ্য সহধর্মিণী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান ১৭ বছর আন্দোলন সংগ্রামে কঠিন পরীক্ষা দিয়ে লড়াই শক্তি নিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন চালিয়ে গেছেন। এই অপশক্তিকে বাংলাদেশ থেকে বিতারিত করার মূল নায়ক ছিলেন তারেক রহমান ও তার সৈনিকরা। ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ফ্যাসিষ্ট দের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হয়েছে।
আনিসুল হক বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলের জন্য জীবনবাজি রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকাসহ সারা জেলায় কাজ করে গেছি। ভবিষ্যতে আপনাদের পাশে থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে এই অবহেলিত হাওরপাড়ের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। মহান আল্লাহ্ চাইলে আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের নিয়ে ভবিষ্যতেও আরো নতুন কাজ করার আকাঙ্খা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সকল বৈষম্য দুর করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথির আনিসুল হক।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে
শনিবার (২৩ আগষ্ট ) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান। যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক কারা নির্যাতিত নেতা শাহ্ মো: শাহজাহান, জামালগঞ্জ জামালগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিঠির সদস্য মোহাম্মদ আলী, কারা নির্যাতিত নেতা জুলফিকার চৌধুরী রানা- গোলাম রব্বানী আফিন্দী, তাহিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বাদল মিয়া, যুগ্ম-আহবায়ক রাখাব উদ্দিন, সদস্য জনাব এমদাদুল হুদা, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, ধর্মপাশা বিএনপির নেতা এহসান মিয়া ও ছাত্রদল নেতা এম হাবিবুল্লাহ, জামালগঞ্জ কৃষকদল’র আহবায়ক মোবারক হোসেন তালুকদার, সদর ইউপি বিএনপির আহবায়ক বশির আহমেদ তালুকদার প্রমুখ।
এ সময় বিএনপির নারী সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনে তৃণমূল বিএনপি’র নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *