এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তবাংলা চ্যানেল চেয়ারম্যান সারওয়ার হোসেইনের শুভেচ্ছা

ব্রাডফোর্ড প্রতিনিধি

প্রবাহমান সময়ের সঙ্গে পথচলা আর আগামীমুখী দর্শনকে ধারণ করে দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ২০২৫ সালে পদার্পণ করল তাদের সফল ২৩ বছরে। এই ঐতিহাসিক দিনে এনটিভিকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন মুক্তবাংলা চ্যানেল-এর চেয়ারম্যান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সারওয়ার হোসেইন

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“সময়ের সাথে আগামীর পথে—এই প্রতিশ্রুতি নিয়ে এনটিভি যেভাবে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের হৃদয় জয় করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আমি এনটিভির সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোসাদ্দেক আলী সাহেবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সেইসঙ্গে ইউরোপের দর্শকদের জন্য নিরলসভাবে কাজ করে চলা এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন এবং ডিরেক্টর মোস্তফা সারওয়ার বাবু ভাইকে জানাই বিশেষ অভিনন্দন।”

তিনি আরও বলেন,

“এনটিভির এই সফল পথচলায় সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের অবদান অনস্বীকার্য। এনটিভি যেন যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে আরও বিস্তৃত হয়ে উঠুক—এই প্রত্যাশা রইল।”

শুভ জন্মদিন এনটিভি—এমন শুভেচ্ছা বার্তায় মুক্তবাংলা চ্যানেল-এর পক্ষ থেকে এভাবেই জানানো হয়েছে ভালোবাসা ও শুভকামনা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *