যুক্তরাজ্যে ইউকে বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ফয়সল চৌধুরী, সম্পাদক আরিফ মাহফুজ

মুসলিম খান, লন্ডন থেকে। 

যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার অন্যতম সংগঠন ‘ইউকে বাংলা প্রেস ক্লাব’-এর ২০২৫-২০২৭ সালের জন্য দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হয়েছে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ম্যানেজিং ডিরেক্টর এবং আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েবসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ড্যাজলিং ডন-এর প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ

নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৯ জুলাই, এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি:

  • সিনিয়র সহ-সভাপতি: মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন)
  • সহ-সভাপতি:
    • আব্দুর রশিদ (এনটিভি ইউরোপ)
    • হুমায়ুন কবির (চ্যানেল আই)
    • ফখরুল ইসলাম খসরু (মনুবার্তা)
  • যুগ্ম সম্পাদক:
    • সাইদুল ইসলাম (প্রথম আলো)
    • তানভীর হাসান (টিএন টিভি)
  • সাংগঠনিক সম্পাদক: এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ)
  • দপ্তর সম্পাদক: মুসলিম খান (এমএস টিভি ইউকে ও দৈনিক সবুজ বাংলাদেশ)
  • সমাজসেবা সম্পাদক: আসআদুল হক (এমএস টিভি)
  • মহিলা সম্পাদিকা: সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রিল্যান্সার)

সদস্যবৃন্দ:

আসাদুজ্জামান তানভীর (ফ্রিল্যান্সার), মোহাম্মদ আলী (মৌলভীবাজার টুডে), মোশাহিদ আলী (বাংলা সংলাপ), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রিল্যান্সার), আব্দুল বাসিত (ফ্রিল্যান্সার), আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ), শাহেদ শফিক (একুশে টিভি), মোস্তফা চৌধুরী, আশফাক জুনেদ (দেশ রূপান্তর), তানভীর আনজুম আরিফ (এনটিভি) প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন,

“সৃজনশীলতা, পেশাদারিত্ব ও নৈতিকতাকে ধারণ করেই সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং বাংলাদেশের স্বার্থে ইউকে বাংলা প্রেস ক্লাব অবিচল থাকবে। একইসাথে দেশের ও প্রবাসের সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য ক্লাব দৃঢ় প্রতিজ্ঞ।”

প্রসঙ্গত, ইউকে বাংলা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরেই প্রবাসে বাংলা সাংবাদিকতার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির অধীনে সেই ধারাবাহিকতা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *