সিলেটের বৃটানিকা উইমেন্স কলেজ পরিদর্শনে মুক্তবাংলা চ্যানেল কর্তৃপক্ষ

সিলেট: শিক্ষা ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সিলেটের বৃটানিকা উইমেন্স কলেজ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় অনলাইন মিডিয়া মুক্তবাংলা চ্যানেলের সিইও সারওয়ার হোসেইন এবং সম্পাদক এমদাদুল ইসলাম তালুকদার। আজ মঙ্গলবার এক বিশেষ সফরে তারা কলেজ পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

কলেজ ক্যাম্পাসে পৌঁছালে তাদের আন্তরিক অভ্যর্থনা জানান বৃটানিকা উইমেন্স কলেজের সম্মানিত চেয়ারম্যান ও একাডেমিক প্রধান এস এম মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. আখলাকুর রহমান (ইনচার্জ), মো. মাসুম বিল্লাহ (কো-অর্ডিনেটর), পুরন্দর বিশ্বাস অপু (একাডেমিক কো-অর্ডিনেটর), মো. আল আমিন মিয়া (পরীক্ষা নিয়ন্ত্রক), হালিমা বেগম, হুমায়রা ফেরদৌস, বন্দনা রানী রায়, ফাহিমা আক্তার এবং মো. মাসুদ আহমেদ।

অভ্যর্থনার সময় কলেজের সামগ্রিক কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার মান নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয়। এর পাশাপাশি কলেজের সাফল্যগাঁথা তুলে ধরা হয়, যা মুক্তবাংলা চ্যানেলের কর্মকর্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।

পরিদর্শনের সময় সারওয়ার হোসেইন বলেন, “বৃটানিকা উইমেন্স কলেজ নারীদের জন্য একটি অনন্য শিক্ষার ক্ষেত্র তৈরি করেছে। এর আধুনিক শিক্ষা ব্যবস্থা, একাডেমিক পরিবেশ এবং সৃজনশীল কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এ ধরনের প্রতিষ্ঠান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মুক্তবাংলার সম্পাদক এমদাদুল ইসলাম তালুকদার বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে বৃটানিকা উইমেন্স কলেজের অগ্রগতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কলেজের শিক্ষকরা মুক্তবাংলার কর্মকর্তাদের সামনে তাদের শিক্ষাদানের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের উন্নয়নের নানা দিক তুলে ধরেন। ইনচার্জ মো. আখলাকুর রহমান বলেন, “আমরা নারী শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ ধরণের সফর আমাদের কাজে আরও অনুপ্রাণিত করবে।”

কো-অর্ডিনেটর মোঃ মাসুম বিল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটানো।”

পরিদর্শনের শেষে মুক্তবাংলা চ্যানেল কর্তৃপক্ষ এবং বৃটানিকা উইমেন্স কলেজের মধ্যে ভবিষ্যতে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরা হয়। কলেজের চেয়ারম্যান এস এম মাহমুদ হোসেন বলেন, “মুক্তবাংলা চ্যানেলের এ সফর আমাদের জন্য একটি গৌরবের বিষয়। আমরা তাদের সমর্থনে কলেজের কার্যক্রম আরও বিস্তৃত করতে আগ্রহী।”

সফরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে প্রত্যাশা করছেন সবাই। বৃটানিকা উইমেন্স কলেজ এবং মুক্তবাংলা চ্যানেল যৌথভাবে নারী শিক্ষার উন্নয়নে কাজ করবে, এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *