বাংলাদেশের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক আয়োজিত ৭ জানুয়ারি ২০২৪ এর ইলেকশনের নামে সিলেকশনের ডামি নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদে ও নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে যুক্তরাজ্য বিএনপি উদ্যোগে গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম.এ মালেক এবং সেক্রেটারি কয়ছর এম মাহমদের আহবানে সাড়া দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতা কর্মীরা দলে দলে উক্ত সমাবেশে যোগদান করেন। বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধ এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে মূহুর্মূহ স্লোগানে পুরো পার্লামেন্ট এবং এর আশপাশের এলাকাকে প্রকম্পিত করে তুলেন উপস্থিত নেতা কর্মীরা। তারা বাংলাদেশে বর্তমান স্বৈরাচারী সরকার কর্তৃক বিএনপির নেতা কর্মীদের গণহারে গ্রেফতার, নির্যাতন, গুম, খুন এবং ভূয়া মামলা দিয়ে বাড়ি ছাড়া করার ঘৃণ্য অপপ্রয়াসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানান।

ব্রাডফোর্ড বিএনপির সভাপতি জনাব ফয়জুল ইসলাম, সেক্রেটারি গোলাম রাব্বানি, এখলাছুর রহমান এবং রাজা মিয়ার নেতৃত্বে একটি বিশাল প্রতিনিধি দল উক্ত সমাবেশে যোগদান করেন। জনাব ফয়জুল ইসলাম অবিলম্বে এ তামাশার নির্বাচন বাতিল করে বিএনপির নেতা কর্মীদের কারাগার থেকে মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জোর দাবী জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *