মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পূর্ণ হবে রমজানের ৩০ রোজা এবং শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর দিয়েছে গালফ নিউজ।
সৌদি কর্তৃপক্ষ বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ ওই অঞ্চলের বাসিন্দারা আরও একটি রোজা পালন করবেন।
প্রথানুযায়ী, সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তাই বাংলাদেশের মুসলিমরা আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। তবে এটি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কমিটি ঘোষণার পর নিশ্চিত হবে।
