সিটি কর্পোরেশন নির্বাচন: ১৩ সিটিতে জামায়াতের সবুজ সংকেত পাচ্ছেন প্রার্থীরা

সিটি কর্পোরেশন নির্বাচন: ১৩ সিটিতে জামায়াতের সবুজ সংকেত পাচ্ছেন প্রার্থীরা, ফলাফল কেমন হতে পারে?

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয়ভাবে সুপারিশ ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সিটিগুলোতে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার ২টিসহ মোট ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে।

ঢাকা দক্ষিণে জামায়াতের প্রথম পছন্দ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।

সিলেট সিটি করপোরেশনে জেলা নায়েবে নায়েবে আমির নুরুল ইসলাম বাবুলকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের খুলনা মহানগর আমির মাহফুজুর রহমানের নাম উঠে এসেছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।

বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে মনোনীত করা হয়েছে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে।

রংপুর সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগর আমির এটিএম আজম খান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র পদে মনোনীত করা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মোসলেহ উদ্দিনকেই দলীয় প্রার্থী হিসেবে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় সিগন্যাল দেওয়া হয়েছে।

এছাড়া নবগঠিত বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে আ খ ম আব্দুল মালেককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হতে পারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *