ব্র্যাডফোর্ডে বিএনপি’র পদযাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস. হোসেইন,ব্র্যাডফোর্ড : আগামী ২৯শে আগস্ট মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি’র বিশাল পদযাত্রা কে সামনে রেখে প্রতিটি শহরে বিএনপি’র কর্মী সমর্থকদের সঙ্ঘবদ্ধ করে লন্ডন ব্রিটিশ পার্লামেন্ট অভিমুখে গণ পদযাত্রা কে সফল করার জন্য বিভিন্ন স্থানে প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে।

তারি ধারাবাহিকতায় গত ২১শে আগস্ট মঙ্গলবার ব্র্যাডফোর্ডের স্থানীয় কুইন হাউজ হলে বিএনপি নেতা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, নূরে আলম রব্বানীর পরিচালনায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র কেন্দ্রীয় সেক্রেটারি কয়ছর এম আহমদ, কামাল আহমদ, মওদুদ আহমদ, সুজাত মিয়া, একলাছুর রহমান, রায়হান আলী মনির, রজব আলী, ইউনুস মিয়া, রাজা মিয়া, জাহিদ আহমদ প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন, খুনি স্বৈরাচারী এই হাসিনার পতন এখন সময়ের দাবি। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া,দেশ নায়ক তারেক রহমান সহ হাজার হাজার নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন, জেল প্রেরণ,খুন -গুম, অত্যাচার -নির্যাতন চালিয়ে যাচ্ছে। জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। বাংলাদেশের অতন্ত্র প্রহরী বিজ্ঞ সেনাদের হত্যা করে সাংবাদিক -সংবাদপত্র টেলিভিশন সহ সকল প্রকার গণমাধ্যমকে হুমকি ধামকি দিয়ে সারাদেশের পুলিশ বিভাগ , আইন বিভাগ, বিচার বিভাগ সহ সকল আমলা কর্মকর্তাদের দলীয়করণ আত্মীয় করণের মাধ্যমে সারা দেশকে বাকশালী কায়দায় নিয়ন্ত্রণ করতেছে। বিরোধী দলের মত ও পথকে তোয়াক্কা করে একচেটিয়া সরকারি আধিপত্য বিস্তার করে দেশটাকে অকার্যকর ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা আরো বলেন, স্বৈরাচারী,ডাইনি ভোট চোর এই হাসিনা সরকারকে বিদায় করে স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অবাধ -সুষ্ঠু ভাবে পরিচালনা করা,সকল রাজবন্দীদের মুক্তি,বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন,বিদেশে প্রচার করা ১০ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনা সহ ১০ দফা দাবিতে আগামী ২৯ আগস্ট মঙ্গলবার লন্ডনে যে পদযাত্রার আয়োজন করা হয়েছে,উক্ত পদযাত্রায় দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক সকল জনতাকে উপস্থিত হওয়ার আহবান রেখে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *