ব্র্যাডফোর্ডে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

সারওয়ার হোসেইন, ব্র্যাডফোর্ড: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত ৩০শে জুলাই রবিবার তাওয়াক্কুলিয়া জামে মসজিদে ২৬ তম খতমে নবুয়ত মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে মাওলানা একলাছুর রহমান বালাগঞ্জি ও মাওলানা সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশেষ নবীর প্রমান সাপেক্ষে মহানবীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা পেশ করেন,শায়খুল হাদিস মুফতি আব্দুর রহিম লিমবাদা বোরি,
মাওঃ মুশাহিদ আলী দয়ামিরী,ব্যারিস্টার মাওঃ কুতুব উদ্দিন সিকদার, শায়খুল হাদিস মাওঃ তরিক উল্লাহ,শায়খ মুফতি সাইফুল ইসলাম,
মুফতি আবদুল মুন্তাকিম, মাওঃ শায়খ আবু তাহের, মাওঃ সামসুল হক, মুফতি শিহাব উদ্দীন, মাওঃ হাফিজ শাহ আমিনুল ইসলাম, মাওঃ ক্বারী আব্দুল জলিল, মাওঃ নাবিদ আহমদ,মাওঃ হায়াত খান প্রমুখ।

ব্র্যাডফোর্ড ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে শত শত মানুষের উপস্থিতিতে ক্বারী উওয়াইস উদ্দীন
এর কোরআন তেলাওয়াত মাওঃ আব্দুস সালাম এর নাতে রসুল পরিবেশন এর পর আলোচক বৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, মুসলমান পরিচয়ে মুসলমানদের ঈমান আকিদাকে নষ্ট করতে কাদিয়ানী সম্প্রদায় সারা পৃথিবীতে তাদের ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করতেছে। বর্তমান প্রজন্মের অনেক সহজ সরল মুসলমানকে তারা কলে কৌশলে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা তাদের বক্তব্যে আরো উল্লেখ করেন, যুগে যুগে অনেক ভন্ড নবীর আবির্ভাব ঘটেছিল, তারা নিজেদেরকে নবী পরিচয় দিয়ে ইসলাম ধর্মের মধ্যে বিভ্রান্তির পায়তারা করছিল। তারা সবাই কালের বিবর্তে ধ্বংস হয়েছে। কাদিয়ানীর সর্বশেষ বিপর্যয় ঘটেছিল টয়লেটে মৃত্যুর মাধ্যমে। কাদিয়ানীরা মুসলমান হিসাবে নয়, তারা অমুসলিম হিসাবে তাদের কার্যক্রম চালাতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ সমূহে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সম্মেলন থেকে জোর দাবি জানানো হয়।

পরিশেষে কাদিয়ানীদের সকল চক্রান্ত ও বিভ্রান্তি রুখে দিতে মুসলিম উম্মার সজাগ দৃষ্টি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার করে সমাপ্তি ঘোষণা করা হয় ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *