মুক্তবাংলা ডেস্ক :
“মার্চ ফর ডেমোক্রেসি” নামক গণ পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি নেতা-কর্মীরা।
গত ২৯ আগস্ট, মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক স্পিকার কর্ণার থেকে ওয়েস্ট মিনিস্টার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে পদযাত্রাটি সমাপ্ত করেন।
দুপুর ২ টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্ব শুরু হয় গণপদ যাত্রা। গণপদ যাত্রাটি ১০ নং ডাউনিং স্ট্রিটে গিয়ে ঘন্টাখানিক অবস্থান করে।
স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে প্রধানমন্ত্রী’র কার্যালয় ও আশপাশস্থল।
বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, আওয়ামী লীগ দলীয় সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবীতে লন্ডনে আয়োজন করা হয়েছে ” মার্চ ফর ডেমোক্রেসি ” নামে গণ পদযাত্রা কর্মসূচির।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতা কর্মী ও সমর্থকগণ এসে যোগ দিয়ে দিয়েছিলেন এই গণ পদযাত্রায়। যুক্তরাজ্য শাখা বিএনপি অনুষ্ঠিত এই পদযাত্রায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। অনেককে পরিবার-পরিজনসহ পদযাত্রায় অংশ নিতে দেখা যায়। পদযাত্রার বহর একপর্যায়ে কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ, দফা এক দাবি এক -শেখ হাসিনার পদত্যাগ,হটাও হাসিনা বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ সহ নানা স্লোগান দেন।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে করে তুলেছিল লন্ডনের রাজপথ। গণ পদযাত্রা যখন রাস্তা প্রদক্ষিণ করছিল তখন বিভিন্ন জাতি বর্ণের মানুষ দাঁড়িয়ে স্বাগত জানায়।
যুক্তরাজ্যের নর্থের ব্রাডফোর্ড শহর থেকে বিএনপি নেতা হাজী ফয়জুল ইসলাম, নূরে আলম রব্বানী, আদনান ও একলাছুর রহমান এর নেতৃত্বে বিশাল গণ মিছিল গিয়ে উপস্থিত হয় লন্ডনের হাইড পার্কে।
বিশাল গণপদ যাত্রায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, ভয়েস ফর গ্লোবাল এর ড. হাসনাত এম হোসাইন, কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন,যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, সহ-সভাপতি গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামীম, ব্যারিস্টার কামরুজ্জামান, সলিসিটর ইকরামুল হক মজুমদার, আব্দুস সাত্তার, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আশরাফুল আলম হীরা, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান, আজমল হোসেন চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, হেলাল নাসিমুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমদ, জাহেদ আলী, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমদ চৌধুরী, মোস্তফা সালেহ লিটন, সালেহ আহমদ জিলান, নাজমুল ইসলাম লিটন, এডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া, টিপু আহমদ, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ আলী, কামাল হোসেন, তৈয়বুর রহমান হুমায়ুন, সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের, মওদুদ আহমদ, রাজু আহমদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
যুক্তরাজ্যের বিভিন্ন শহরের চল্লিশের অধিক বিএনপির জোনাল কমিটি, অঙ্গ সংগঠন, কমিউনিটি সংগঠন ও হাজার হাজার প্রবাসীদের উপস্থিতিতে স্মরণকালের এই গণ-পদযাত্রায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
হাইড পার্ক থেকে শুরু হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে এসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে গণ-পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
এই গণ পদযাত্রায় ইউকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারের উপরে শুধু ভলান্টিয়ার এবং একশ’র বেশি মিডিয়া সেলের সদস্যরা দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে দলটি ।
এই গণ পদযাত্রায় সর্বস্তরের প্রবাসীরা স্বতঃস্পুর্ত সাড়া দেয়ায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা
পদযাত্রা শেষে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এম কয়সর আহমদ সাংবাদিকদের বলেন, আমরা স্মারক লিপিতে আমাদের এক দফা এক দাবী উল্লেখ করেছি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের, যুক্তরাজ্যের হাজার হাজার মানুষের দাবী বিবেচনায় নিয়ে, শেখ হাসিনাকে পদত্যাগের জন্য কাজ করে। হাজার হাজার মানুষের এই র্যালিকে ঘিরে লন্ডনের নিরাপত্তার দায়িত্বে থাকা শত শত পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করেছে। লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ও যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট এমদাদ হোসেন টিপু বলেন ১৯৭১ সালে যুক্তরাজ্য প্রবাসী হাজার হাজার মানুষ বাংলাদেশের স্বাধীনতার দাবীতে রাজপথে নেমেছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি করে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য এই মাইল ব্যাপী হাজার হাজার মানুষ লন্ডনের রাজপথে নেমেছেন। নিশ্চয় আমরা বিজয়ী হব।

