বিশিষ্ট কবি আলিফ উদ্দিনের দাফন সম্পন্ন, হল জামে মসজিদে জানাজা, বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি

লন্ডন, ২১ মে:

প্রখ্যাত প্রবাসী কবি ও সাহিত্যিক আলিফ উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের হল জামে মসজিদে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, হাকিম আব্দুল গাফফার, আবু হাসনাত কয়েছ, মাওলানা আব্দুল মালেক, ইমাম আব্দুল রহমান, সাংবাদিক সারওয়ার হোসেইন, আবুল কাশেম খান, নোমান চৌধুরী, মাতাসিন আলী, মুশফিক আহমদ, আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, আবুল কালাম চৌধুরী, ইউসুফ আলী খান, কয়েস আহমদ, বুলবুল আহমাদ, শাহ জামান চৌধুরীসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, কবি আলিফ উদ্দিন গত শুক্রবার ভোর ৬টায় লন্ডনের কাসল হিল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গুণী এই কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোক বার্তা জ্ঞাপন করেছেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ, সেক্রেটারি নুরুল মতিন চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, সেক্রেটারি খছরু খান, লন্ডন বাংলা প্রেসক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ, জিএস সি নর্থ সভাপতি হাজী ফইজুল ইসলাম, সেক্রেটারি বাবুল হোসেইন, ট্রেজারার সারওয়ার হোসেইন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টারস এসোসিয়েশন সভাপতি সাংবাদিক এম জি কিবরিয়া, সেক্রেটারি মওদুদ আহমেদ, ট্রেজারার দেলওয়ার হোসেইন শিবলী, নর্থ বাংলা প্রেসক্লাব সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি নুরুল আমিন তারেক সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *