স্ট্রাটফোর্ড এন্ড বো আসন ও সিলেটবাসীকে সাইফুরের ঈদ শুভেচ্ছা

স্ট্রাটফোর্ড এন্ড বো আসন ও সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন Centre For East London BAME এবং বাংলাদেশ জাতীয় ফোরাম-এর চেয়ারম্যান মু. সাইফুর রহমান পারভেজ।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মহৎ উপলক্ষে আমি লন্ডনের স্ট্রাটফোর্ড এন্ড বো আসনের সর্বস্তরের জনগণ ও প্রিয় সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদের আনন্দ হোক সবার জীবনে সমানভাবে বয়ে যাওয়া শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা। দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও রইল বিশেষ শুভেচ্ছা।”

উল্লেখ্য, পারভেজ ২০২৯ সালের ব্রিটিশ জাতীয় নির্বাচনে লন্ডনের স্ট্রাটফোর্ড এন্ড বো আসন থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। আগামীর পথচলায় তিনি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *