বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুক্তবাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইন

ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

মুক্তবাংলা প্রতিবেদক | সিলেট, ৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের সর্বস্তরের মানুষসহ বিশ্বব্যাপী বসবাসরত মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুক্তবাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সারওয়ার হোসেইন।

“ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহামূল্যবান শিক্ষায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ আত্মত্যাগের চিরন্তন বার্তা। কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের মন-মানসিকতা ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক—এ প্রত্যাশা করি।”

“আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই সকলের সঙ্গে। ধনী-গরিব, উচ্চ-নিম্ন নির্বিশেষে আমরা একে অপরের পাশে দাঁড়াই। মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে সমৃদ্ধ হোক আমাদের সমাজ।”

বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকল কুরবানি কবুল হওয়ার দোয়া কামনা করেন এবং দেশ-জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *