আব্দুল মোমিন ফাহিম, স্কানথর্প | ১১ মে ২০২৫, রোববার
বর্ণাঢ্য আয়োজনে স্কানথর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে‘র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। রোববার দুপুর দেড়টায় অনুষ্ঠিত এই আয়োজনটিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, বুদ্ধিজীবী, কমিউনিটি নেতা ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফখরুল হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক ক্বারী সাবের আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এমএসপি। প্রধান আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলবি ২৪ এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহ ইউসুফ, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমজি কিবরিয়া, লিভারপুল প্রেস ক্লাবের সভাপতি ফকরুল আলম, সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী সাদি, প্রবাস বাংলা টিভির চেয়ারম্যান আফজাল রাব্বানি ও সিইও এম আহমেদ জুনেদ, লিংকন ইউনিভার্সিটির প্রফেসর মিজানুর রহমান, কমিউনিটি ডাইভার্স চ্যানেলের সিইও লতিফ মিয়া কামালি, মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষক ফয়সল মিয়া, ও বিবিসি রিপোর্টার নাজ মজাক।
অনুষ্ঠানে “প্রত্যাশা” শিরোনামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে ছয়জন কমিউনিটি নেতাকে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের আজীবন সদস্যপদ ও সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। এঁরা হলেন:
-
স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা,
-
একাউন্ট্যান্ট মোহাম্মদ জিয়াউল হক,
-
কমিউনিটি নেতা আবুল কাশেম খান,
-
ব্যবসায়ী মতসিন আলী মুক্তাদির,
-
তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রকিব,
-
সংগঠক নোমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এমপি এমএসপি নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের এ ব্যতিক্রমধর্মী ও গঠনমূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে সাংবাদিকদের সুসংগঠিত ভূমিকা কমিউনিটির ইতিবাচক পরিবর্তনে সহায়ক। সাংবাদিকরা যেন মেইনস্ট্রিম রাজনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও চাহিদা তুলে ধরেন—এই আহ্বান জানান তিনি। ফয়সল চৌধুরী বলেন, আমাদের নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে দেশ ও কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকল সাংবাদিককে তথ্যভিত্তিক ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উৎসাহিত করেন এবং নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের এই প্রয়াসকে কমিউনিটির জন্য একটি সময়োপযোগী ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী বলেন, স্কানথর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, কমিউনিটি নেতা, প্রবাসী বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত ও অনুপ্রাণিত হয়েছি। তিনি বলেন, প্রবাসে এমন বিস্তৃত পরিসরে বাংলা মিডিয়ার প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজনদের সমাগম নিঃসন্দেহে একটি ইতিহাসগড়া উদ্যোগ। লন্ডনের পরে নর্থ ইংল্যান্ডে বাংলা গণমাধ্যমকে সুসংগঠিত ও গতিশীল করতে নর্থ বাংলা প্রেস ক্লাব যে ভূমিকা পালন করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
তিনি আরো বলেন, ইউকে-র প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ভাষা, সংস্কৃতি ও পরিচয়কে টিকিয়ে রাখার পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে দেশের সঠিক চিত্র উপস্থাপন এবং কমিউনিটির সমস্যা-সম্ভাবনা তুলে ধরার যে উদ্যোগ গ্রহণ করছেন, তা আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি নর্থ বাংলা প্রেস ক্লাবকে আগামী দিনে আরও বেশি তথ্যভিত্তিক, ইতিবাচক ও আধুনিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে বাংলা মিডিয়ার অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান। কমিউনিটির মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে মিডিয়ার দায়িত্বশীল ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে বাংলা মিডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন, যেন প্রবাসে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখা সম্ভব হয়।
কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন শহর থেকে যাঁরা বক্তব্য রাখেন:
হাল সিটি থেকে মাওলানা শাহ আব্দুল মালিক বখত, ব্রাডফোর্ড থেকে গোয়াস খান, ম্যানচেস্টার থেকে মহসিন আহমেদ, লিংকন থেকে আব্দুর রফিক, গুলজার হুসেন, সাইফুল ইসলাম সাইফ, আরাফাত উদ্দিন; লীডস থেকে শাহীন আহমদ, জাহাঙ্গীর আলম, কবির মিয়া; নরউইচ থেকে আফসার আহমেদ চৌধুরী; ওল্ডহাম থেকে সাংবাদিক দিলওয়ার হুসেন শিবলি ও আবুল হোসাইন মামুন এবং স্কানথর্প কমিউনিটি থেকে শাহ উয়েসকারনী আলী, নজরুল ইসলাম, শাহ মোহাম্মদ ইউসুফ খান ও প্রবীণ মুরব্বি নিহাল হায়দার।
সমাপনী পর্বে, নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপি ফয়সল চৌধুরী এমএসপি-কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এই আয়োজনে প্রমাণিত হয়েছে যে, ব্রিটেনের নর্থ অঞ্চলে প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির ঐক্য ও সক্রিয়তা একটি নতুন অধ্যায়ের সূচনা করছে।
