আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০:৩০টায় কানাইঘাটের সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সৈয়দ ফয়জুল্লাহ বাহার মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান-২০২৫।
এ বছর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের ৮ম শ্রেণি ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং এসএসসি/দাখিলে জিপিএ-৫ পেয়েছে, তাদের এই মেধাবৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ টিপু। এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সৈয়দ আনওয়ারুল হক ফাউন্ডেশন, সিলেট কর্তৃক এই মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রেরণা জোগাতে সহায়ক ভূমিকা পালন করবে। এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য আয়োজক কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
