সিলেটের জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা

নিজস্ব প্রতিবেদক | সিলেট | ২৯ অক্টোবর ২০২৫

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা আজ (বুধবার) আকস্মিক সফরে পরিদর্শন করেন সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম। তাঁর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগের উপ-পরিচালক জনাব এস. এম. আব্দুল ওয়াদুদ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মোঃ লুৎফুর রহমান হুমায়দী-এর নেতৃত্বে শিক্ষকদের একটি টিম জেলা প্রশাসক ও কর্মকর্তাদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ও শ্রেণিকক্ষ পরিদর্শন করান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের শিক্ষার পরিবেশ ও ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। তিনি জানতে চান—শিক্ষার্থীদের কোনো সমস্যা বা প্রয়োজনীয়তার বিষয় রয়েছে কি না। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উত্তর ও শৃঙ্খলাবোধে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক পরিদর্শন বহিতে মন্তব্য করেন যে, “জামেয়ার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও শৃঙ্খলা প্রশংসার যোগ্য।”

অতিথিদের এ সফর প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রেরণার সঞ্চার ঘটায়। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে মানসম্মত ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *