মসজিদ ব্যবস্থাপনায় আধুনিকায়নের সুপারিশ, শাহজালাল মসজিদে অনুষ্ঠিত ঈদ মাহফিল

মোহাম্মদ জাহাঙ্গীর আলম
ব্রাডফোর্ড, ইউকে:

ব্রাডফোর্ডের শাহজালাল মসজিদ-এ গত ৫ এপ্রিল রোববার ২০২৬ এক ঈদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, মসজিদকেন্দ্রিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানো এবং নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

মাটাকিন আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন, যারা দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও খেদমতে সম্পৃক্ত রয়েছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মসজিদ ব্যবস্থাপনা ও ইসলামিক ইভেন্টসমূহকে আরও আধুনিক ও কার্যকরভাবে পরিচালনা করা প্রয়োজন। বিশেষ করে স্থানীয় মুসল্লিদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, ইসলামী সংস্কৃতি চর্চা জোরদার এবং তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে কীভাবে কমিউনিটির সবাইকে আরও বেশি সম্পৃক্ত করা যায় সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে ঈদ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা আনন্দঘন সময় অতিবাহিত করেন এবং কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল খালিক, আব্দুল আউয়াল এবং সলিসিটার লেছু আলী। অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন মাটাকিন আলী ও জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজী তবারক আলী, পাইলট হাজী সানাওয়ার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম, ব্যবসায়ী সোহেল মিয়া, ফটিক মিয়া, লাল মিয়া, সুজাত মিয়া, আসলম আলীসহ কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *