আলহাজ্ব আব্দুল মন্নান সরকারের মৃত্যুতে নর্থ ইংল্যান্ড কমিউনিটি নেতৃবৃন্দের শোক প্রকাশ

সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা, প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সিলেট মডার্ন একাডেমির প্রধান ডাইরেক্টর এবং কান্দিগাঁও বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম জি কিবরিয়া ও সেক্রেটারি মওদুদ আহমেদ, মুক্ত বাংলার চেয়ারম্যান ও এনটিভি ইউরোপের সাংবাদিক সারওয়ার হোসেইন, গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের প্রেসিডেন্ট নেছার আলী ও সেক্রেটারি নূরে আলম রব্বানী, নর্থ বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল ইসলাম, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ইয়র্কশায়ার অ্যান্ড হামবার রিজিয়নের সভাপতি মাসুদুল হাসান ও সেক্রেটারি আব্দুল মতিন, সাবেক রিজিয়ন সভাপতি আনোয়ার আলী জিতু, স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ডের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ আলী আশরাফ ও আলহাজ গয়াছ খান, লিডস কমিউনিটি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি আজগর খান, হল কমিউনিটি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাতাসিন আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালিক ও শরিফ উদ্দিন, লিংকন বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রফিক, কাউন্সিলার নাডিম আজিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুল মন্নান সরকার গত ১৪ মে বৃহস্পতিবার রাত ৩টা ১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, নর্থ বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি জেনারেল ও আরটিএন বাংলার সিইও নুরুল আমিন তারেকের পিতা এবং সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফের বড় ভাই ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তান, নাতি-নাতনীসহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুমের জানাজার নামাজ ১৪ মে বৃহস্পতিবার বাদ আসর কান্দিগাঁও বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজনসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *