ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক অধিবেশন সফলভাবে সম্পন্ন

আব্দুল্লাহ মোঃ তাহের,  লন্ডন
গত ৫ই আগস্ট ২০২৫, ইস্ট লন্ডনের মায়েদা গ্রিল ব্যাংকুয়েটিক হলে ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক ইন্সপেক্টর অব পুলিশ আহবাব মিয়া। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা করেন মাওলানা আবদুল ওয়াদুদ মুফতি। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সেক্রেটারি মোঃ মনচব আলী জে.পি ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইমমান আলী।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল হাসিম, বিসিসিআই’র সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, জি.এস.সি’র চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, বিসিএ’র সেক্রেটারি মিটু চৌধুরী, কাউন্সিলর ভি.পি ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন, বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন আহমদ মুক্তা, শিল্পী তারেক আমীন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, জনাব রেদোয়ান খান, কমিউনিটি লিডার ছানু মিয়া, এডভোকেট সামছুর রহমান, ইকবাল হোসেন, অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ, ব্যারিস্টার শাহ মিছবাহুর রহমান, আসদ্দর আলী, মজির উদ্দীন, মকসুদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান জামাল, মুক্তবাংলা চ্যানেলের সিইও সারওয়ার হোসেইন সুজন, এনআরডি টিভির সিইও নাজিরুল ইসলাম খান, মোহাম্মদ মশাহিদ আলী, আবদুল মালিক কুটি, সয়ফুল আলম সুফিয়ান, সবুজ মিয়া, দিলবর আলী, আব্দুল বাছিত শেলু, জগমবর আলী, বশির উদ্দিন, জুবের উদ্দিন আলী ফখর, জরিপ উল্লাহ, ফারুক আহমদ, আব্দুল করিম নানু, তফজ্জুল আলী, আমির হোসেন, হাজী ইরফান আলী, আব্দুল মালেক, মাশুক মিয়া, সলিসিটর আয়েশা খানম, মহিব উদ্দিন, আনসার উল ইসলাম, জসীম উদ্দিন, এমদাদুর রহমান, আব্দুল ওহাব, সালেহ আহমদ, মোস্তফা মিয়া, সুন্দর আলী, তকদদুছ আলী, শাহনুর আলী, মৌলানা নুরুল ইসলাম প্রমুখ।

প্রথম পর্বে সেক্রেটারি মোঃ মনচব আলী জে.পি বার্ষিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ এডভোকেট আমির উদ্দিন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। রিপোর্টে উল্লেখ করা হয়, দক্ষিণ ছাতকের সিরাজগঞ্জ বাজারে ৩০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করে প্রতিজনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বর্তমানে আরও ৩০ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে ছাতকের প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে ছাতকে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের কারিগরি ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যও ঘোষিত হয়।

অতিথিরা ট্রাস্টের কার্যক্রমের প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় সর্বসম্মতিক্রমে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইমমান আলীকে ট্রাস্টের পেট্রোন হিসেবে ঘোষণা করা হলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান।

সভা শেষে যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সকল সচেতন প্রবাসীকে ট্রাস্টের সদস্য হয়ে ছাতকের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অধিবেশন সমাপ্ত করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *