লন্ডনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ স্মরণে ৩৬ জুলাই এলায়েন্সের সমাবেশ

লন্ডন প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল সমাবেশ করেছে ৩৬ জুলাই এলায়েন্স, ইউকে। বুধবার (৫ আগস্ট) লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কে আয়োজিত এ সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ, জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

৩৬ জুলাই এলায়েন্স, ইউকের কনভেনর আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে অ্যান্ড ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত হোসাইন এমবিই বলেন, “জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন; তা না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।”

প্রধান বক্তা ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।”

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নতুন করে সাজানোর কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তাদের মতে, এর মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার পাশাপাশি ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে বন্ধ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে অ্যান্ড ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে অ্যান্ড ইউরোপের অন্যতম মুখপাত্র ড. শামসুল আলম গোলাপ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি সালেহ আহমদ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুর বক্স।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ৩৬ জুলাই এলায়েন্স, ইউকের সংগঠক সিরাজুল ইসলাম শাহীন। এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের হোসেন চৌধুরী, জাস্টিস ফর জুলাইয়ের সভাপতি আমিন উদ্দিন, জাস্টিস ফর ভিকটিমের সভাপতি জহিরুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন এবং রাইটস অব দ্য পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। পরে মেসেজ কালচারাল গ্রুপ ও ওয়াননেস কালচারাল গ্রুপের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সেক্রেটারি তাহমিদ হোসেন খান, সহসভাপতি মূর্শেদ আহমদ খান, সিনিয়র সেক্রেটারি আরিফুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, সহসেক্রেটারি ফারিয়া আক্তার সুমি, সুমেনা বেগম এবং মহিলা শাখার সভাপতি নাদিয়া ফাতেমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে লন্ডনপ্রবাসী বিভিন্ন বয়স ও পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহীদ আলতাব আলী পার্কে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বক্তৃতা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ স্মরণ করে আয়োজকরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *