লন্ডন প্রতিনিধি:
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে লন্ডনের মায়েদা ভানকোইজ হলে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের সংবর্ধনা অনুষ্ঠান। গত মঙ্গলবার (৬ মে) আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
সোসাইটির সভাপতি জনাব লোকমান আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব এনামুল হক শাহিনের সঞ্চালনায় আয়োজিত সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইয়ুথ সেক্রেটারি জনাব মতিউর রহমান। এরপর সোসাইটির কালচারাল সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন আনু ইসলামি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব জনাব আজমল মাসরুর, ব্যারিস্টার আতাউস রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন, ব্যবসায়ী জনাব রফিক হায়দার, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর জনাব ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর জনাব আবদুস শহীদ এবং উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল কলেজের সাবেক সভাপতি জনাব মিজানুল রহমান, সোসাইটির উপদেষ্টা জনাব মনির উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার জনাব এমদাদুর রহমান, জনাব শফিকুল ইসলাম, জনাব আবু সাইদ ও শাহনুর আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ট্রেজারার মাওলানা ছালেহ আহমদ, জনাব শফিজুর রহমান, জনাব দিলওয়ার হোসেন, জনাব বদরুজ্জামান, জনাব আবু এহিয়া, জনাব মুহিব আহমদ, জনাব মজর মিয়া প্রমুখ। বক্তব্য রাখেন ছাইম উদ্দিন মেম্বার, ব্যারিস্টার সুমনের চাচা জনাব লুৎফর রহমান, জনাব আসকর আলী ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরে উপস্থিত সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয়।
