জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ২০ বছর পূর্তি অনুষ্ঠান

সারওয়ার হোসেইন লন্ডন: যুক্তরাজ্যভিত্তিক সামাজিক, চ্যারিটি ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ২০ বছর পূর্তি সাধারণ সভা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুবই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
গত ৩ই নভেম্বর রবিবার লন্ডনে এন্টারপ্রাইজ একাডেমি হলে সংগঠনের সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক শাহিন এর সঞ্চালনায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত হল ভর্তি সোসাইটির মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতে সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শায়েখ আবুল হোসেইন খান, আব্দুর রহমান মাদানী, ব্যারিস্টার আতাউর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, রফিক হায়দার, মিঠু চৌধুরী,কেএম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর আব্দাল উল্লাহ, আশিকুর রহমান আশিক, আহবাব মিয়া, ডাক্তার মনোয়ার হোসেইন, প্রফেসর আব্দুর রব, আলহাজ্ব মনির উদ্দিন, সাংবাদিক সারওয়ার হোসেইন সুজন,আবু বকর, আরিফ খান, আমিনুর রহমান লিলু আখলু মিয়া, শানুর আলী, সাইফুর রহমান পারভেজ, কুতুবুজ্জামান শামীম, মকবুল আহমদ প্রমুখ।

সভায় সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড ও আয় ব্যয় এর হিসাব পেশ করেন সোসাইটির ট্রেজারার মাওলানা সালেহ আহমদ।

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে মানবতার কল্যাণ ও আর্থ মানবতার সেবার লক্ষ্যে ছাতক থানায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে যে যুগ উপযোগী অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

সংগঠনটি সাফল্যের সাথে ২০ বছরের পদার্পণ করায় নেতৃবৃন্দ তাদের বক্তব্য উল্লেখ করেন, এটা আল্লাহতালার একান্ত মেহেরবানী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা এতটি বছর জনগণের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করার সুযোগ পেয়েছি। ছাতক থানায় এ যাবৎ কালে তিনটি প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা পরিচালনা করে যাচ্ছি। আগামীতে সকলের সহযোগিতা এভাবে অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা  রয়েছে।

সর্বশেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *