জুলাই বিপ্লবের মাধ্যমে হারানো পথ ফিরে পেয়েছে বাংলাদেশঃ ওল্ডহামে ডাঃ শফিক

দিলওয়ার হোসাইন শিবলী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ওয়েল ফেয়ার বিডির উদ্যোগে ওল্ডহামে আয়োজিত বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মী এবং  শুভাকাংখীদের উপস্থিতিতে, প্রধান অতিথির বক্তব্যে- সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনের আহবান জানান এবং ২৮শে অক্টোবর লগি বৈঠার তান্ডবের মাধ্যমে বাংলাদেশ পথ হারা হয়েছিল মন্তব্য করেন। এছাড়াও বাংলাদেশের একটি গণমাধ্যম তাঁর খন্ডিত বক্তব্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করেছে অভিযোগ করে বলনে, পতিত স্বৈরাচারী দল আওয়ামীলীগের নেতা কর্মী যারা গণহত্যা এবং জুলুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার এ সরকারকে শুরু করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর ১১জন নেতাকে হত্যা করা হয়েছে। যার মধ্যে পাঁচ জনকে ফাঁসি এবং ৬জনকে জেলখানার মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কার্যক্রমকে পর্যবেক্ষণ করতে সবার প্রতি আহবান জানান এবং এমন কোন কাজ যদি দুনিয়া ও আখেরাতে ক্ষতির কারণ হয়, দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হয়, তাহলে সংশোধনের উদ্দেশ্য উত্তম পরামর্শ দিতে অনুরোধ করেন। দ্বীনের ন্যায়সঙ্গত কাজে অতীতে যেভাবে সহযোগিতা পেয়েছেন সবার কাছ থেকে, সেটা অব্যাহত রাখতেও অনুরোধ করেন। 
ওল্ডহামের গ্রান্ড ভেন্যু বাংকুইটিং হলে নেতা-র্কমী এবং শুভাকাঙ্খীদের উপচে পড়া ভিড় এবং কোলাহল পূর্ণ পরিবেশের পিন-পতন নিরবতা চলে আসে, জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান এর বক্তব্য চলাকালীন সময়।  দীর্ঘ বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্ব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন উপস্থিত ৬ শতাধিক শ্রোতা ।

এছাড়াও ডাঃ শফিকুর রহমান- দলীয় নেতা-কর্মী এবং শুভাকাঙ্খীদের “পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ভুমিকা পালন করার কথা বলেন এবং উপযুক্ত দায়িত্বশীলতা পালনের মাধ্যমেই শান্তিময় জীবনযাপন সম্ভব হবে’’। তাছাড়াও বৃটেনে যারা বসবাস করছেন, তাদের সে দেশকে সম্মান, দেশের আইন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় অবদান এবং সামাজিক উন্নয়নে অংশ গ্রহন করার উপদেশ প্রদান করেন।

গত ১২ই নভেম্বর মঙ্গলবার যুক্তরাজ্যের ওল্ডহাম শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাওলানা নোমান আহমেদ এর সভাপতিত্বে এবং সৈয়দ বদরুল আলম, সারওয়ার হোসাইন ও নুরুল আমিন তারেক এর প্রাণবন্তকর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- ক্বারী ইমরান আহমেদ চৌধুরী এবং সঙ্গীত পরিবেশন করে নর্থ কালচ্যারাল গ্রুপের সদস্যরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিস্ট চিকিৎসক ডাঃ রেদওয়ানুর রহমান, শিক্ষাবিদ ড. দিলদার চৌধুরী, আতিকুর রহমান জিলু, সৈয়দ জামিরুল ইসলাম বাবু, আনোয়ার আলী জিতু এবং জাহিদুল ইসলাম।
উপস্থিত প্রবাসী নেতা-কর্মীরাও মতামত ব্যক্তকরেন যে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমেই, ‘জেনারেশন জেড’ কর্তৃক অর্জিত বিপ্লব স্বার্থক হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *