ছাত্রদলকে ছাত্রলীগ না হওয়ার অনুরোধ ফরহাদেরএস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ছাত্রদলকে নিষিদ্ধ ছাত্রলীগের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ফরহাদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো, ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল নির্বাচনী প্রক্রিয়ায় নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। “তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি। আমরা বলবো, তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি,” যোগ করেন ফরহাদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি জানান, যে কেন্দ্রেই অভিযোগ উঠছে সেখানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *