এমএসবি এর এজিএম সম্পন্ন

মুক্তবাংলা রিপোর্টঃ  মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ড এর বার্ষিক সাধারণ সভা গত ৬ই ডিসেম্বর শনিবার স্থানীয় কার্যালয় কুইন হাউসে সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারি সারওয়ার হোসেইন এর পরিচালনায় ও তারবিয়া সেক্রেটার শাহীদুল হাসান তারেক এর দারসুল কুরআন পেশের পর সংগঠনের বিগত দিনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন মোহাম্মদ আলী আশরাফ। সভায় সর্বসম্মতি ক্রমে আগামী সেশনের জন্য সভাপতি হিসেবে মুজিবুর রহমান নাজির ও সেক্রেটারি হিসেবে সারওয়ার হোসেইনকে মনোনীত করা হয়। কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি আলহাজ্ব গয়াস খান, মোহাম্মদ আলী আশরাফ, বাইতুল মাল সেক্রেটারি মোহাম্মদ তারেক আশরাফ, বিরও আদল সেক্রেটারি মোঃ আব্দুল খালিক, কুইন হাউস সেক্রেটারি মুন্সির আহমদ চৌধুরী মনসুর, দাওয়া সেক্রেটারি সৈয়দ আজগর আলী, তারবিয়া সেক্রেটারি শাহীদুল হাসান তারেক, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন, ইংলিশ উইন সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম।

এজিএম অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের স্মৃতিচারণ ও আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সাবেক রিজিওনাল ইনচার্জ আনোয়ার আলী জিতু, সাবেক ব্রাঞ্চ সভাপতি মোঃ ছালিক মিয়া, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, আব্দুল খালিক, আলহাজ্ব গয়াস খান ও আব্দুল মুমিন সহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, মুসলিম কমিউনিটি এসোসিয়েশন এমসিএ ব্রিটেনের একটি ইসলামীক ও সামাজিক সংগঠন। আল্লাহর এবাদত ও মানব সেবার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন সংগঠনের প্রধান লক্ষ্য। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তিকে ইসলামের শিক্ষার আলোকে গড়ে উঠতে সাহায্য করা এবং সঙ্ঘবদ্ধভাবে প্রত্যেকের কাছে ইসলামের সুমহান শিক্ষা গুলো সুন্দর ও চমৎকার পদ্ধতিতে পৌঁছে দেওয়া। সমাজ ও কমিউনিটির বৃহত্তর কল্যাণ সাধনই হচ্ছে ইসলামের অন্যতম মূল উদ্দেশ্য, আর এমসিএ এ লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যাচ্ছে।

মুসলিম সোসাইটি অফ ব্রাডফোর্ড (এমএসবি) এমসিএ এর একটি ব্রাঞ্চ সংগঠন। এটি একটি তৃণমূল কমিউনিটি সংগঠন। শিক্ষা কর্মসংস্থান, জনসেবা এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়গুলো নিশ্চিত করার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূরীকরণ। এমসিএ আরো বেশ কিছু সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এমসিএ বিশ্বাস করে সকল নাগরিকের জন্যই গণতান্ত্রিক উপকরণ গুলোর যথাযথ ব্যবহার করা জরুরী, কেননা এর মাধ্যমেই তারা নাগরিক অধিকার আদায় করতে পারবেন এবং সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনও নিশ্চিত করা সম্ভব হবে ।
সর্বশেষে সকল নবনিযুক্ত ইউনিট ইনচার্জদের শপথ বাক্য পাঠ করিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এজিএম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *