ইসমাইল উদ্দিন এর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

মুক্তবাংলা ডেস্ক: গত ২১শে এপ্রিল রবিবার যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরের বারকান্ড রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে আসন্ন কাউন্সিল নির্বাচনে বওলিং- বারকান্ড আসনে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ইসমাইল উদ্দিনের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি লিডার জিতু মিয়ার সভাপতিত্বে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ইসমাইল উদ্দিন এর পরিচালনায় স্থানীয় রাওয়াল কাবাব হাউস হলে নতুন অফিস উদ্বোধন ও নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , সাবেক এমপি ডেবিট ওয়ার্ড, টালাত সাজওয়াল, রিজওয়ান সেলিম, মোহাম্মদ আলী ইসলাম, সারাত হোসাইন, রিচার্ড বিনস প্রমুখ।

নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে মতবিনিময় করেন, নাসির মিয়া, লুৎফুর রহমান,জিলু মিয়া, মনজুর আহমদ, সোনাফর আলি সিরাজ, সাইফুল ইসলাম, সেবুল মিয়া,শায়েক খান, শাহজামান চৌধুরী, বসর মিয়া ইরণ, তোফায়েল মিয়া, আহাদ মিয়া সিরাজ মিয়া, ইমদাদ মিয়া প্রমুখ

বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন, আমরা এবার স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্ব দেখতে চাই, ইনডিপেনডেন্ট প্রার্থী ইসমাইল উদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য কমিউনিটির সকলের প্রতি বক্তরা উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ২রা মে ২০২৪-এর  স্থানীয় নির্বাচনে ব্র্যাডফোর্ডের বওলিং- বারকান্ড আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন লেবার পার্টি থেকে হাসানুজ্জামান খান, কনজারভেটিভ পার্টি থেকে জামাল আলি, লিবারেল ডেমোক্রেট থেকে মিডলটন হাওর, গ্রীন পার্টি থেকে রিকফট আনডি, ইন্ডিপেন্ডেন্ট থেকে ইসমাইল উদ্দিন, ইয়র্কশাহ পার্টি থেকে উড কায়ে।

পরিশেষে সভাপতি অনুষ্ঠানে আগত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে, ইসমাইল উদ্দিনের পক্ষে গণসমর্থন তৈরীর লক্ষ্যে সকলের প্রতি একযোগে কাজ করার আহ্বান রেখে সভার সমাপ্তি ঘোষনা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *