সিলেট: মুক্তবাংলা চ্যানেলের সিলেট বিভাগীয় প্রতিনিধি সামরান সাবেরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চ্যানেলটির সিইও সারওয়ার হোসেইন। আজ ১১ ডিসেম্বর, বুধবার, সামরান সাবেরের সিলেটের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সারওয়ার হোসেইনের সাথে ছিলেন মুক্তবাংলার সম্পাদক এমদাদুল ইসলাম তালুকদার। তারা সামরান সাবেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থ হয়ে সামরান সাবের ভারতে চিকিৎসাধীন ছিলেন।
সামরান সাবের একজন জনপ্রিয় টিভি উপস্থাপক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লাইভ টকশোতে তার দক্ষ উপস্থাপনার জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার অভিজ্ঞতা এবং নিবেদন টেলিভিশন সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাক্ষাৎ শেষে মুক্তবাংলার প্রতিনিধিরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
