মাওলানা আব্দুস সালাম আল-মাদানিঃ সুনামগঞ্জ-৫ আসনের জনগণের কণ্ঠস্বর

বাংলাদেশ আজ এমন এক সময় অতিক্রম করছে যখন জনগণ কেবল পরিবর্তন নয়, বরং চরিত্রবান ও আদর্শিক নেতৃত্বের সন্ধান করছে। দীর্ঘদিনের দুর্নীতি, বৈষম্য, অবিচার ও নৈতিক অবক্ষয়ের রাজনীতি মানুষের আস্থা নষ্ট করেছে। এই সংকটময় সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানি সুনামগঞ্জ ৫ আসনের ছাতক ও দোয়ারা বাজার উপজেলার মানুষের সামনে এক শক্তিশালী, বিশ্বাসযোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে উপস্থিত হয়েছেন।

মাওলানা আব্দুস সালাম আল-মাদানির পূর্ণ নাম আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম ( সংক্ষেপে এ টি এম আব্দুস সালাম) । মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে তিনি মাওলানা আব্দুস সালাম আল-মাদানি নামেই সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনি জন্মগ্রহণ করেন ২৬ মার্চ ১৯৫৯ সালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১ নম্বর দোলার বাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তাঁর পিতা আলহাজ্ব মাওলানা আঞ্জব আলী এবং মাতা আলহাজ্বাহ রহিমা খাতুন। দ্বীনদার ও শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই তাঁর চিন্তা ও চেতনায় সত্য, ন্যায় ও আল্লাহভীতির গভীর ছাপ পড়ে।

গ্রামের মক্তব থেকে শুরু করে ঢাকা আলিয়া মাদরাসা হয়ে বিশ্বের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ফ্যাকাল্টি থেকে (১৯৮৩–৮৬) উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ও জাতির সেবাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে ফিরে আসেন—যা তাঁর গভীর দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

দেশে ফিরে তিনি শিক্ষকতা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আত্মনিয়োগ করেন।
১৯৯৫ সালের ১ এপ্রিল থেকে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করে টানা ২৮ বছর সততা, দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে। ২০২৩ সালে অবসর গ্রহণ করলেও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা আজও সক্রিয়।

মাওলানা আব্দুস সালাম আল-মাদানি একজন প্রাজ্ঞ খতীব ও সুবক্তা। তাফসিরুল কুরআনের মাহফিল, জনসভা ও সেমিনারে তিনি ইসলামী রাষ্ট্রচিন্তা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও মানবিক রাজনীতির সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন। তাঁর বক্তব্যে যেমন থাকে কুরআন-সুন্নাহর আলো, তেমনি থাকে সময়োপযোগী রাজনৈতিক দিকনির্দেশনা।

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত আছেন। ক্ষমতার রাজনীতি নয়, বরং আমানত ও জবাবদিহির রাজনীতিই তাঁর জীবনের মূল দর্শন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, যা ন্যায়বিচার, ভারসাম্য ও সত্যের প্রতীক। ছাতক ও দোয়ারা বাজার উপজেলার মানুষ আজ যে ধরনের প্রতিনিধি প্রত্যাশা করে, যিনি সংসদে গিয়ে জনগণের কথা নির্ভীকভাবে বলবেন, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকবেন এবং এলাকার শিক্ষা, কর্মসংস্থান, নদীভাঙন, বেকারত্ব ও সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন—মাওলানা আব্দুস সালাম আল-মাদানি সেই প্রত্যাশার বাস্তব রূপ।

তিনি একজন আল্লাহভীরু মানুষ, আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত, দীর্ঘদিন পরীক্ষিত নেতৃত্ব এবং এই জনপদের সন্তান। তাই সুনামগঞ্জ ৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া মানে ন্যায়, সততা ও আদর্শিক রাজনীতির পক্ষে রায় দেওয়া।

মাওলানা আব্দুস সালাম আল-মাদানি কেবল একজন প্রার্থী নন; তিনি একটি আদর্শ, একটি পরিবর্তনের ডাক। সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও আল্লাহভীরু রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

লেখকঃ
এমদাদুল ইসলাম তালুকদার
শিক্ষক, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *