মুক্তবাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইন আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন

নাজিরুল ইসলাম খানঃ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং মুক্তবাংলা চ্যানেলের সিইও জনাব সারওয়ার হোসেইন আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগদান করবেন। সভাটি আয়োজন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ইন্টারন্যাশনাল।’

এই মতবিনিময় সভায় বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আলোচনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দাবি উত্থাপন করা হবে । এতে বিশ্বের ১১ টি বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ২৯ জন প্রবাসী কমিউনিটি নেতা, শিক্ষাবিদ এবং সাংবাদিক অংশ নেবেন।

জনাব সারওয়ার হোসেইন বলেন, “প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে সিলেট ওসমানী বিমানবন্দরকে আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা জরুরি। এই উদ্যোগ শুধু সিলেট নয়, পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের এই দাবির প্রতি তার সমর্থন ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *