মরহুম মাসুম মিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারওয়ার হোসেইন, ব্রাডফোর্ড : গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের মেম্বার, কমিউনিটি একটিভিষ্ট, স্টুডেন্ট কনসালটেন্ট মরহুম মোঃ মাসুম মিয়া স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরের শিপলীতে বসবাসকারী স্টুডেন্ট কনসালটেন্ট ও লিডস আম্বার ট্যাক্সি ড্রাইভার মোহম্মদ মাসুম মিয়া গত ১৮ই জুন রবিবার আনুমানিক রাত ২ ঘটিকায় এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তিনি তার কর্মস্থল হারগেইট এলাকায় রাত্রে ট্যাক্সি চালাচ্ছিলেন। থ্রি পয়েন্ট টার্ন করা অবস্থায় পিছন থেকে বিএম ডাভলিউ একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনি তাৎক্ষণিক অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার দেশের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের টিকর পাড়া গ্রাম। তিনি ২০০০ সালে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আসেন। তিনি সিলেট সরকারি কলেজে অধ্যায়ন শেষ করে লিডস ইউনিভার্সিটি থেকে বিজনেস ও ম্যানেজমেন্টে গ্রেজুয়েশন সম্পন্ন করেন।

গত ১৭ ই অক্টোবর মঙ্গলবার ব্রাডফুডের স্থানীয় শিপলি জামে মসজিদে জি এস সি নর্থ সভাপতি হাজী ফয়জুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি জয়নুল আবেদিন বাবুলের পরিচালনায় স্মরণ সভায় কর্মব্যস্ত ও কঠোর পরিশ্রমি মোহাম্মদ মাসুম মিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, হাজী আব্দুল মালিক, শওকত আহমদ এমবিই, আনোয়ার আলী জিতু,
সলিসিটার আনসার হাবিব ,কাউন্সিলর নেছার আলী, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, হাজী আব্দুস সালাম , শানু মিয়া, বাবুল হোসেইন বাবুল,নূরে আলম রব্বানী,সারওয়ার হোসেইন ,মনোয়ার হোসেন, মোহাম্মদ মিসবাহ মিয়া,খালেদ মিয়া, মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন মাসুম মিয়া সদা হাস্যজ্জল পরোপকারী ও সদালাপী একজন ব্যক্তি ছিলেন। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। সবার সাথে হাসিমুখে কথা বলতেন , সকলের সাথে ছিল তার বন্ধুত্বপূর্ণ মধুর সম্পর্ক। তিনি ধার্মিক ও ইসলাম প্রিয় মানুষ ছিলেন। নতুন নতুন চিন্তাভাবনা তার মধ্যে কাজ করতো,
সময়োপযোগী ভালো কাজে এগিয়ে যাওয়ার তিনি স্বপ্ন দেখতেন। তিনি কমিউনিটির ও মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসতেন। তার আকস্মিক মৃত্যু কমিউনিটির মানুষকে শোকাহত করেছে। তার মৃত্যুতে কমিউনিটির মানুষ একজন সৃজনশীল ও প্রতিভাবান ব্যক্তিকে হারিয়েছে বলে বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন।

শোক সভায় কমিউনিটির বিভিন্ন স্তরের রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষে তার ইহকালীন জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা ও পরকালীন জীবনে চিরস্থায়ী সুখ শান্তি ও জান্নাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ যুবের আহমদ চৌধুরী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *