তৌহিদ চৌধুরী প্রদীপঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অনশন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাস ষ্ট্যান্ডে অনশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন, শামছুল হক, মো. আনছার উদ্দিন,আ ত ম সালেহ, মো. আব্দুল মোতালেব, নাদের আহমদ, সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট শেরেনুর আলী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি মো: ফারুখ আহমেদ, সহ-সভাপতি ও কৃষক দল আহবায়ক মো: আনিসুল হক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, কৃষক দল সদস্য সচিব মো: আব্দুল ওয়াদুদ প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ড. জিয়াউর রহিম শাহীন, আবুল মনসুর মো:
শওকত, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ,
মো. ফুল মিয়া, মুমিনুল হক কালাচান, জামালগঞ্জ বিএনপি নেতা শাহ মো: শাহজাহান মিয়া, ধর্মপাশা বিএনপি নেতা মো: আ: হক,নুর হোসেন, এড: শাহীনুর রহমান শাহীন সহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। দ্রুত বেগম খালেদা জিয়া কে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিতে হবে।
বক্তারা আরো বলেন, আগামী দিনের দেশ-নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন।,অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
তারা আরো বলেন, দেশে আইনের শাসন নেই, দ্রব্যমুলের উর্ধগতির কারনে দেশবাসী আজ দিশে হারা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সকল দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, এই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের।।
