ছাতক উপজেলা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট ইউ.কে এর কার্যকরী কমিটি গঠন

“সভাপতি জনাব জামাল উদ্দিন মকদ্দুছ ও সেক্রেটারি জনাব মনচব আলি জেপি “

সারওয়ার হোসেইন,ইউকে: গত ২৬শে ফেব্রুয়ারি সোমবার অত্যন্ত প্রাণবন্তকর পরিবেশে ইষ্ট লন্ডনের ১১০-হোয়াইটচ্যাপেল রোডে স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক চ্যারিটি ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক উপজেলা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট ইউ,কে’র কমিটি গঠন উপলক্ষে আহবায়ক  জনাব জামাল উদ্দীন মকদ্দুছ সাহেবের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জনাব মনচব আলী জেপি, ছানাওর আলী কয়েছ ও ব্যারিস্টার শাহ মিছবাউর রহমানের যৌথ সঞ্চালনায় এক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ সেশনের  জন্য ৪৯ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয।

সভাপতি জনাব জামাল উদ্দীন মকদদুছ, সহ-সভাপতি জনাব আহবাব মিয়া (ইন্সপেকটর অব পুলিশ,অবঃ),সহ-সভাপতি জনাব আছদ্দর আলী, সহ-সভাপতি জনাব নূরুজ্জামান জামাল, সাধারন সম্পাদক জনাব মনচব আলী জেপি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ছানাওর আলী কয়েছ ও ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, কোষাধ্যক্ষ এডভোকেট আমীর উদ্দিন ,সহকারী কোষাধ্যক্ষ মোঃ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম সুফিয়ান কে দায়িত্ব প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আবদুল মালিক কুঠি, মোঃমজির উদ্দীন , জরীফ উল্লাহ, এমদাদুল হক, মিঠু চৌধুরী, খসরু খাঁন, সারওয়ার হোসেইন সুজন, তাহিরুল ইসলাম (আবু তাহের)সবুজ মিয়া, জাহির আলী, আবদুল হান্নান , মোহাম্মদ এমদাদুর রহমান (মুহিদ মিয়া)আবদুল মালিক, বশীর আহমদ, ফারুক আহমদ,ফারুক মিয়া , জনাব মকসুদ আহমদ, দিলবর আলী, তফজ্জুল আলী, সৈয়দ কমর আলী, মোঃ নজির উদ্দীন, মোঃ আমীর হোসেন, জনাব আলা উদ্দীন , জুবের আহমদ(ফখর), জনাব মাহমদ আলী, ডাঃআবদুল হাসিম, শাহ আবদুল গনি ( সাবেক চেয়ারম্যান), মাজহার আলী (গয়াছ), মোঃ নূর উদ্দিন, জনাব আবদুল করিম নানু, আনোয়ার আলী, মোঃ আনছার আলী, মোঃ ছানা মিয়া (জাহাংগীর), মোঃ আবুল বশর, কামরুল ইসলাম, ময়না মিয়া, মোছাম্মাৎ আয়েশা খানম, মোঃ মহিব উদ্দীন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব জরীফ উল্লাহ। উপস্থিত ট্রাস্টিদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন জনাব জামাল উদ্দীন মকদ্দুছ,  জনাব মনচব আলী, আহবাব মিয়া, জনাব আছদ্দর আলী, মোঃ ছানাওর আলী কয়েছ, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, এডভোকেট আমীর উদ্দীন ,আব্দুর রাজ্জাক, আবদুল মালিক কুঠি, মোশাহিদ আলী, জনাব জরীফ উল্লাহ , জনাব নুরুজ্জামান জামাল, ছয়ফুল আলম সুফিয়ান, আব্দুর রাজ্জাক, ফারুক মিয়া, ফারুক আহমদ , দিলবর আলী, সবুজ মিয়া ও তফাজ্জুল আলী সহ প্রমুখ ।

সভায় ট্রাস্টের পূর্ববর্তী ঘোষণা মোতাবেক ছাতকের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত যুব সমাজের মেধার বিকাশ ও বেকারত্ব দূরীকরণে অতিশীঘ্রই কারিগরী এডুকেশনাল ভকেশনাল ইনষ্টিটিউট প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরুর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশে এ প্রকল্প বাস্তবায়নে দেশ-বিদেশের সকলের সহযোগিতা ও ট্রাস্টের সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *