গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুক্তবাংলা রিপোর্ট, ইউকেঃ 

যুক্তরাজ্যের সর্ববৃহৎ সামাজিক ও চ্যারিটেবল সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে–এর দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২১শে সেপ্টেম্বর রবিবার বার্মিংহামের স্থানীয় ইকবাল বানকুইটিং হলে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সাল থেকে সংগঠনটি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা এবং বৃহত্তর সিলেটের আর্থ-সামাজিক ও শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে আসছে।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত এবং ব্রিটিশ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার আতাউর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন খছরু খান। সংগঠনের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সালেহ আহমদ

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম, কাউন্সিলর সদরুজ্জামান খানআব্দুল রশিদ। প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ফিরোজ খান এবং কোষাধ্যক্ষ আরজু খান এম বি ই

অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, ব্র্যাডফোর্ড, ওল্ডহাম ও স্কটল্যান্ডসহ বিভিন্ন শহরের ১২টি রিজিয়নের ১৪টি ব্রাঞ্চ থেকে শত শত সদস্য উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই মিলনমেলা প্রবাসী বাঙালিদের এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আবুল হাশিম, জিএসসি’র সাবেক সভাপতি মনসব আলি জেপি, কাউন্সিলর জিয়াউল ইসলাম, মির্জা আছহাব বেগ, ইনামুর রহমানসহ বিভিন্ন রিজিয়ন সভাপতি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *