সারওয়ার হোসেইন: মানবতার সেবা ও কমিউনিটির মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজ এর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশী ইউথ অর্গানাইজেশন (বি ওয়াই ও) কিং অ্যাওয়ার্ড অর্জন করেছে। উল্লেখ্য, যুক্তরাজ্যের নর্থ ইয়ার্কশায়ারে ১৬ টি সামাজিক ও চ্যারিটেবল সংগঠনকে ভলান্টিয়ারি কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার কিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়, তন্মধ্যে ব্রাডফোর্ডে বাংলাদেশী ইউথ অর্গানাইজেশন (বি ওয়াই ও) এবং ব্র্যাডফোর্ড ফর বেটার (বি এফ বি) কে কিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 
বি ওয়াই ও কে কিং অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে গত ১৫ ই মে বুধবার ব্র্যাডফোর্ডের স্থানীয় বি ওয়াই ও হলরুমে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সেন্ট্রাল ম্যানাজার মোহাম্মদ জয়নাল মিয়ার সঞ্চালনায় মোহাম্মদ আলী আকবরের কুরআন তেলাওয়াতের পর বি-ওয়াই -ও এর বিগত দিনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন ডাইরেক্টর মোহাম্মদ ফয়জুল হক।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইয়াক্শারের লর্ড লেফটেন্যান্ট এড এন্ডারসন,ডেপুটি লেফটেন্যান্ট সোফিয়া বুনছি, প্রফেসর আদিবা মালিক, ব্রাডফোর্ড কাউন্সিল লর্ড মেয়র জেড়ি বেকার সহ অন্যান্যরা।
বক্তারা উল্লেখ করেন, বি ওয়াই ও ১৯৮২সাল থেকে মানব কল্যাণ ও কমিউনিটির মানুষের সেবা করার লক্ষ্যে তাদের যাত্রা শুরু করে। সংগঠনটি ইউথদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা- জিম, সামার ট্রিপ, জিসিএসসি এক্সাম প্রস্তুতি ক্লাস, বয়স্কদের জন্য ফ্রি ইংলিশ ক্লাস ও মহিলাদের জন্য শরীর চর্চা, আইটি সহ সব বয়সী পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ মুলক কার্যক্রম অদ্যাবধি পরিচালনা করে আসছে। ৪২ বছর পর তাদের এই অর্জন ও পুরস্কার সত্যিই প্রশংসার দাবীদার। এই অ্যাওয়ার্ড কমিউনিটির সকল মানুষের এবং সকলের। আগামী দিনে বি ওয়াই ও কমিটির মানুষের কল্যাণে সময়োপযোগী ও যুগ উপযোগী সব ধরনের সেবা প্রদানে আরো বহুমুখী কার্যক্রম চালিয়ে যাবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। 
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের সমাজকর্মী, সাংবাদিক, স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ী সহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশীয় মজাদার খাবার পরিবেশন অনুষ্ঠানকে আরো প্রাণবন্তকর ও মনোমুগ্ধকর করে তোলে।
