এম এস বি এর উদ্যোগে ব্র্যাডফোর্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সারওয়ার হোসেইন: পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগান সামনে রেখে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে কমিউনিটি ও সামাজিক সংগঠন মুসলিম সোসাইটি অফ ব্র্যাডফোড গত ৮ই জুন শনিবার ব্রাডফোর্ডের বওলিং ও বারকান্ড এলাকার সিমর পার্ক ও আশপাশের বিভিন্ন রাস্তাঘাট স্ট্রিট পরিষ্কার পরিচ্ছন্ন করেন সংগঠনের সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আরো অংশগ্রহণ করেন স্থানীয় কাউন্সিলর ইসমাইল উদ্দিন, সলিসিটার আনসার হাবিব ,মোহাম্মদ আলী আশরাফ,জমির আলী, আব্দুল খালিক, মুজিবুর রহমান, মুন্সির আহমদ চৌধুরী, শাহ জামান চৌধুরী, সোয়েব আহমদ ,জামা , মোফ, সহ কমিউনিটির স্থানীয় জনসাধারণ।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলর উল্লেখ করেন, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা দেশের প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ছাড়া প্রত্যেকে নিজের অবস্থান থেকে মানুষ, জীবজন্তু, পশুপাখির জন্য কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা একটি বড় জনসেবা এবং সওয়াবের কাজ। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সবার সচেতন হওয়া এখন সময়ের দাবি।দুঃখজনক হলেও সত্য নন-মুসলিমদের রাস্তাঘাট ও বাড়ির সামন আমাদের রাস্তাঘাট থেকে দেখতে অনেক পরিচ্ছন্ন ও সুন্দর।
কমিউনিটির সব মানুষ এ ব্যাপারে সচেতন ও যত্নবান হয়, তাহলে সমাজ সুন্দর হবে, পথ হবে নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও আরামদায়ক। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে অগ্রসর হই। আমি যদি আমার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যত্নবান হই, নন মুসলিম ও অন্যরা আমাকে দেখে শিখবে। এমনকি ছোটরাও দেখে শিখবে এবং এটা তাদের অভ্যাসে পরিণত হবে। আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনকেও এগিয়ে আসতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *