আল্লামা সাঈদী (রহ) স্মরণে যুক্তরাজ্যের লিডসে শোকসভা  অনুষ্ঠিত

এস হোসাইন: গত ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার লিডস কমিউনিটি ফোরামের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন হলে বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদী (রহ) স্মরণে এক শোক সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।

লিডস কমিউনিটি ফোরামের সভাপতি শরীয়ত উল্লার সভাপতিত্বে কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আল্লামা দেলোয়ার হোসেইন সাঈদী (রহ) বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন, মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থ রিজিয়ন এর প্রেসিডেন্ট মনজুর আহমদ, সেক্রেটারি আব্দুল মতিন, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, আহমদ
শাফি শামীম, জাহেদ আলী, সাংবাদিক এমজি কিবরিয়া, সৈয়দ কবির আহমদ, সোহেল করিম, সৈয়দ জাবের আহমদ, শাহ আবু বকর, মালিক দবির, সৈয়দ সালিক মিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন আল্লামা সাঈদী(রহ) ছিলেন বর্তমান যুগের শ্রেষ্ঠ মোজাদ্দেদ, মুফাসসির, দ্বীন ইসলামের অন্যতম দায়ী ইলাল্লাহ । তার মধ্যে ছিল বহু প্রতিভার সমন্বয়।
রাজনীতি, ধর্মনীতি,সাহিত্য, দর্শন, পররাষ্ট্রনীতি বিভিন্ন বিষয়ের উপর ছিল তার অগাধ জ্ঞান ভান্ডার।

তিনি বাংলাদেশের জাতীয় সংসদে দুই দুইবার এমপি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সহ ৫০টির অধিক দেশে কোরআনের তাফসীর করতেন। তার হাতে এক হাজারের অধিক অন্য ধর্মালম্বী লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশগ্রহণের সুযোগ হয়েছে। পবিত্র কাবা ঘরের ভিতরে সৌদি সরকারের আমন্ত্রণে তার প্রবেশ করার সুযোগ হয়েছে। তিনি একমাত্র ব্যক্তি যার কোরআনের তাফসীরের মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলনের জাগরণ সৃষ্টি হয়েছে। তার প্রাণবন্তকর, মনমুগ্ধকর,সাবলিল তাফসির শোনার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাদ্রাসা শিক্ষিত আধুনিক শিক্ষিত সর্ব মহলের লোক তার তাফসির মাহফিলে আসতো। উনার তাফসির মাহফিলে অন্যান্য ধর্মালম্বি ভাইদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বক্তারা তাদের বক্তব্য আরো উল্লেখ করেন, যে ব্যক্তিটি সারা জীবন কোরআনের দাওয়াত প্রচার ও প্রসারের কাজ সারা পৃথিবীতে চালিয়ে যাচ্ছিলেন জীবনের শেষ বয়সে সেই লোকটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বর্তমান জালিম ও ফ্যাসিস্ট সরকার গ্রেফতার করে আমৃত্যু কারাদন্ড দান করে। ৮৩ বছরের এই বৃদ্ধ মানুষটিকে দীর্ঘ ১০ বছর জেলের অন্ধ কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে দাবিত করে। তার মৃত্যুতে সারা মুসলিম উম্মাহ শোকাহত। পবিত্র কাবাঘর সহ অসংখ্য দেশে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

পরিশেষে মরহুমের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *