লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকের (BHRUK) নতুন কমিটি ঘোষণা

লন্ডন, ২৮ সেপ্টেম্বর ২০২৬: ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক প্রতিবাদী সভায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে (BHRUK)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে হিমল কান্তি তালুকদার সভাপতি এবং মো. তোফায়েল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে রয়েছেন আব্দুল হামিদ ও মোহাম্মদ সাব্বির (সহ-সভাপতি), শেখ মাহবুবে এলাহি (যুগ্ম সাধারণ সম্পাদক), জাহিদুল হাসান (সাংগঠনিক সম্পাদক), মাহফুজ আহমেদ মেহনাজ (দপ্তর সম্পাদক) এবং মুজাক্কির আহমদ (অর্থ ও পরিকল্পনা সম্পাদক)। সদস্য হিসেবে রয়েছেন সাহিদুল ইসলাম, মো. মাসুদ পারভেজ মুন্না, আব্দুল্লাহ আল ফুহাদ শাহরান এবং মো. মাছুম আহমেদ।
সভায় বক্তারা মানবাধিকার, আইনের শাসন, নারী ও শিশু নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
সভাপতি হিমল কান্তি তালুকদার তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপির যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে, এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয়ে অপরাধ বা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।
সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন বলেন, অন্যায়-অবিচার, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তিনি একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *