জি.এস.সি. নর্থের দ্বি-বার্ষিক সাধারণ সভা ব্র্যাডফোর্ডে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন

নতুন সেশনের জন্য মোহাম্মদ নেছার আলী সভাপতি, নূরে আলম রব্বানী সেক্রেটারি এবং আদনান আহমদকে ট্রেজারার নির্বাচিত করা হয়।

মুক্তবাংলা নিউজ ডেস্ক:

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) নর্থ রিজিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বি.জি.এম) গত ২২ জুন রবিবার যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাটি ব্র্যাডফোর্ডের স্থানীয় শাপলা কমিউনিটি হলে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জি.এস.সি নর্থের সভাপতি হাজী ফয়জুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি জয়নুল আবেদীন বাবুল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন আব্দুর রহিম লুদি।

সভাপতির স্বাগত বক্তব্যের পর বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার সারওয়ার হোসেইন। এতে জিএসসি নর্থের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেইন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএসসি সেন্ট্রালের প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান চুনু, জেনারেল সেক্রেটারি খছরু খান ও ট্রেজারার ছালেহ আহমদ।

কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ আলী ছালিক, আব্দুল খালিক, সলিসিটার আনসার হাবিব, মিজান এলাহি, কলন্দর তালুকদার, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, মনির মিয়া, হাজী তইমুছ আলী, রজব আলী, সামসু মিয়া, সানু মিয়া, নাজিরুল ইসলাম খান, সেলিম উদ্দিন, আলম মিয়া, মুন্সির আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, হারুন মিয়া, মুনির পারভেজ, আনসার মিয়া, বুরহান উদ্দিন, শাহ জামান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, গ্রেটার সিলেট কাউন্সিল একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও চ্যারিটেবল সংগঠন হিসেবে দেশে-বিদেশে মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জিএসসি নর্থের বিগত দিনের কার্যক্রম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সংগঠনের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাসুক মিয়া, হাজী মুজাহিদ আলী ও হাসান খান। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। মোহাম্মদ নেছার আলী সভাপতি, নূরে আলম রব্বানী সেক্রেটারি এবং আদনান আহমদকে ট্রেজারার নির্বাচিত করা হয়। নতুন পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠনের কথা জানানো হয়।

আলোচনার পর দোয়া ও রকমারি বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *