বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছিঃ এমপি রতন

জামালগঞ্জের জনসভায় এমপি রতন—
বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছি”

তৌহিদ চৌধুরী প্রদীপঃ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার ও প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারের উন্নয়ন প্রচার রেলী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ- ১ নির্বাচনী এলকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নেতৃত্বে বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের রেলি পরবর্তী জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্র সহ একটি লিফলেট বিতরণ করেন।
জামালগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবার আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদার ও আ: মুকিত চৌধুরী, সহ-সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আ: রাজ্জাক, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এহসান আলী তালুকদার।
বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউপির চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ছাত্র নেতা সুমন চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র কুমার তালুকদার প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন,
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাক্তিগত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক পাবেল, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ: বারেক ছুটন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা খন্দকার শহীদুল ইসলাম। জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল লতিফ নাজেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনফর আলী টুকু, জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক ঝরর্ণা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি রতন বলেন, আওয়ামীলীগ সরকারের ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিার আমলে ১৫ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান আছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়তে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকায় হাওর পাড়ের মানুষের কল্যানে নিরলস ভাবে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ সরকারের আমলে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় যত উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এই পরিমান উন্নয়ন হয়নি। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নধারা আরো ব্যপক ভাবে অব্যাহত রাখতে আমি বদ্ধ পরিকর। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা প্রতীক কে বিজয়ী করতে তিনি সবাইকে আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছি।।
* * * * * * * * * * *
তৌহিদ চৌধুরী প্রদীপ
জামালগঞ্জ, সুনামগঞ্জ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *