প্রধান উপদেষ্টা বরাবর আলী মুহাম্মদ সমুজের দ্বিতীয় খোলা চিঠি প্রকাশ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ যুক্তরাজ্য প্রবাসী লেখক ও কলামিস্ট আলী মুহাম্মদ সমুজ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে দ্বিতীয় খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা এবং অতীতের বিতর্কিত ঘটনাবলী নিয়ে তীব্র মন্তব্য করেছেন।

চিঠির শুরুতে সমুজ প্রধান উপদেষ্টাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে লেখেন, নানা ব্যস্ততার মধ্যেও তিনি যেন সুস্থ থাকেন সেই কামনা করেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ড. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে তিনি অভিযোগ করেন, গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে “মঞ্চ ৭১” নামে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন গোপন বৈঠক করেছেন। এ বিষয়ে সরকার কিংবা উপদেষ্টারা অবগত না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি মন্তব্য করেন, “লোকে বলাবলি করছে, এরা সবাই মিলে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে।”

আলী মুহাম্মদ সমুজ লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি প্রশংসা করে লেখেন, জনগণ এতে খুশি হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, সিদ্দিকী অতীতে হজ ও ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন তিনি জীবনে কোনো পাপ করেননি। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “লতিফ চাচার সঙ্গে ড. কামাল চাচাকে গ্রেপ্তার করলে নতুন প্রজন্ম আরও খুশি হতো।” তাঁর মতে, ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেন বিএনপিকে প্রলুব্ধ করে ক্ষমতায় ফের আওয়ামী লীগকে বসতে সহায়তা করেছিলেন। পাশাপাশি তিনি সিমলা চুক্তির প্রসঙ্গ টেনে এনে বলেন, ড. কামালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় পাকিস্তানি সেনাদের বিচার না করেই ছেড়ে দেওয়া হয়েছিল, যা আজকের প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ।

চিঠির শেষাংশে আলী মুহাম্মদ সমুজ লেখেন, “আজ এ পর্যন্তই, আগামী সংখ্যায় ডাকসু নির্বাচন নিয়ে কথা বলব, ইনশাআল্লাহ।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *