লন্ডন প্রতিনিধি:
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আসাদুল হক।
সভায় ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ভবিষ্যতে আরও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়েও সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ, বাস্তবায়ন কৌশল ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে সদস্যরা মতামত প্রদান করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান আহমেদ, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মো. দেলোয়ার হোসেইন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, মুসলিম খান, মো. কুতুবুজ্জামান শামীম, আরিফ এলাহী শামীম, মো. আবু এহিয়া, শফিক ইসলাম, মো. সফিজুর রহমান, মতিউর রহমান, আলী আহমেদ, মাহবুব আলম, আব্দুল মালেক চৌধুরী, সাইম উদ্দিন, আবুল কাশেম ও মো. হেলাল ।
সভায় উপস্থিত সদস্যরা ছাতক ইসলামিক সোসাইটি ইউকের শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
