আগামী ৩ নভেম্বর ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ২০ বছর পূর্তি  এজিএম

সারওয়ার হোসেইনঃ যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ছাতক ইসলামিক সোসাইটি ইউকের ২০ বৎসর পূর্তি এজিএম আগামী ৩ নভেম্বর রবিবার লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হবে।
গত ৬ই অক্টোবর রবিবার লন্ডন মুসলিম সেন্টারে সংগঠনের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে, সেক্রেটারি এনামুল হক শাহিনের সঞ্চালনায় আসন্ন এজিএম ও ২০ বৎসর পূর্তি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক্সিকিউটিভ কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মতিউর রহমানের কোরআন তেলাওয়াতের পর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহিবুর রহমান, মাওলানা ছালেহ আহমদ, শফিজুর রহমান, আবু সাঈদ নিলু, আতিকুর রহমান মাসুম, শানুর আলী,সইফুর রহমান পারভেজ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। সভায় বিগত দিনের সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করা হয়। বাংলাদেশে সোসাইটি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহের উন্নয়নকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে আবু এরিয়া ও বদরুজ্জামান কে কার্যকরী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয় । আসন্ন এজিএম ও ২০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য সংগঠনে সংশ্লিষ্ট মেম্বারদের এজিএম অনুষ্ঠানে সর্বস্তরের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এজিএম অনুষ্ঠানে বাংলাদেশী রকমারি খাবার এবং যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পী গুষ্টির উপস্থিতিতে থাকবে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।আসন্ন ২০ বৎসর পূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *