ছাতক ইসলামিক সোসাইটি বাংলাদেশের উদ্যোগে গত ১৪ই ডিসেম্বর শনিবার, ছাতক থানার গোবিন্দগঞ্জে এক গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। জননেতা জনাব শাহ আলমের সভাপতিত্বে এবং ছাতক ইসলামিক সোসাইটি ইউকে-র প্রেসিডেন্ট লোকমান আহমদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সূচনা হয় আব্দুল আউয়ালের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মানবতার কল্যাণ, আর্থসামাজিক উন্নয়ন এবং ইসলামী সুশিক্ষার প্রসারে সংগঠনের ভূমিকা জোরালো করার জন্য সভায় উপস্থিত বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা নতুন কমিটির প্রতি সক্রিয় অংশগ্রহণ এবং উদ্দীপনা নিয়ে কাজ করার আহ্বান জানান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়।
সভাপতি: এডভোকেট রেজাউল করিম তালুকদার
সেক্রেটারি: উবায়দুল হক শাহীন
ট্রেজারার: আব্দুল আউয়াল
নির্বাচন পরিচালনা করেন যুক্তরাজ্য থেকে আগত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের কার্যকরী কমিটির সদস্য মুহিব আহমদ এবং সাংবাদিক সারওয়ার হোসেইন।
সভায় বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, মাওলানা আকবর আলী, এডভোকেট সুফি আলম সোহেল, মোঃ শাহেদ আলী, মাওলানা মকছুছুর রহমানসহ আরও অনেকে। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির মাধ্যমে ছাতক ইসলামিক সোসাইটি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ওইদিন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হবে।
মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ছাতক ইসলামিক সোসাইটির এই নতুন উদ্যোগ ইসলামী সুশিক্ষা, মানবিকতা এবং সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলেই আশাবাদী।
